সিএনএনের প্রতিবেদনট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট!
আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার (৭ নভেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হোয়াইটকে এ পদে নিয়োগের প্রস্তাব দেয়ার কথা জানান ট্রাম্প। তবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ডানা হোয়াইট মার্কিন প্রেসিডেন্টের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১:৩৪